সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

যমুনায় নৌকা ডুবির ঘটয়ায় আরও দু’জনের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। বুধবার (২৭ মে) চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, সকালে জোতপাড়া এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার আব্দুর রশিদের ছেলে আফজাল নামে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে মোট পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৪ জন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৪ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত জহির ফকিরের ছেলে পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার শেখ কামাল মোল্লার (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ঢাকা থেকে ডুবুরি দল রাতেই এসে পৌঁছেছে। আমরা ডুবুরি নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর