সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলা-লালমোহনে ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই ভাই গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ইব্রাহিম আকাশ ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে ৫০ হাজার টাকার জাল নোটসহ ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ, মঙ্গলবার ভোর রাতে লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়ি থেকে জুয়েল ও সোহেলকে গ্রেফতার করে লালমোহন থানার তদন্ত অফিসার মো: বশির আলমের নেতৃত্বে। তাদের পিতার নাম মৃত কাশেম দেওয়ান। লালমোহন থানার তদন্ত অফিসার মো: বশির আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে জুয়েল ও সোহেলকে তাদের নিজ বাড়ির দরজা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৫০ টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

দুই ভাইয়ের বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মামলা রয়েছে। জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের দেওয়ান বাড়িতে একাধিক ব্যক্তি জাল টাকার ব্যবসার সাথে জড়িত। ওই বাড়ির অনেকের নামে জাল টাকা সহ, চুরি, ডাকাতি ও বিভিন্ন মামলা রয়েছে। দফায় দফায় পুলিশের হাতে গ্রেফতারও হয় তারা। পরে জামিনে এসে আবার পূর্বের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর