শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গোপালপুরে শিশু ধর্ষণ চেষ্টায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল নামে এক বিবাহিত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটির পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জুয়েলকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর