সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবার হাটিকুমরুলে নেই ঈদ যাত্রীদের কোলাহল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

উত্তর বঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বর। ঢাকা বা দেশের অন্য কোথাও হতে উত্তরবঙ্গের ১৭ জেলা বা দক্ষিনান্চলের কয়েকটি জেলার লোকজনের যাতায়াতের একমাত্র পথ হাটিকুমরুল রোড। প্রতি বছর দু’টি ঈদের কয়েকদিন আগে বা পরে যাত্রীদের চলাচল আর যানবাহনের চাপে যেখানে তিল ধারনের ঠাই ছিল না। হাটিকুমরুল হতে চারদিকে ২০/২৫ কিলো মিটার যানজট লেগেই থাকত। দেখে মনে হচ্ছে জনশুন্য হাটিকুমরুল রোড।

গাড়ির সাথে গাড়ি লেগে থাকায় যেখানে যাত্রী সাধারন নাভি:শ্বাস হয়ে উঠত। এবারে প্রাণঘাতী করোনা প্রতিরোধ আর সরকারী নিষেধাজ্ঞার কারনে ঢাকা থেকে নাড়ীর টানে আপনজনদের নিয়ে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। তাই ২৫ মে ঈদের আগে বা পরে হাটিকুমরুল রোডে আজ নেই কোন ঈদের আমেজ। নেই অন্যান্য বছরের মত বাসে ওঠার হুড়োহুড়ি । হোটেল,চা স্টল বা দোকান পাটে নেই মানুষের কোলাহল। সেই সাথে নেই ফুটপাতে ঠেলাঠেলি করে হাঁটার মত চরম ভোগান্তি। দুর পাল্লার নেই কোন গণ পরিবহন।

দেখা যাচ্ছে দু’ চারটি ব্যক্তিগত গাড়ি কার বা মাইক্রো। জরুরী দরকারে পথিকেরা ভাড়াটিয়া কিছু মোটর সাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলতে দেখা গেছে ঈদের পরে। পায়ে হেঁটে বা পার্শ্বরাস্তা দিয়ে কেবল রিকশাতেই এদিক ওদিক বেড়াচ্ছেন পথিকেরা। আবার কোলাহল মুক্ত হাটিকুমরুল রোড হওয়ায় কিছু মানুষ স্বস্থিবোধ করলেও রোডের ব্যবসায়ীরা বলছেন,কয়েক দিনের এই ফাঁকা হাটিকুমরুল রোড একটু অস্বস্থিও বটে। তবে সাধারন মানুষ বলেছেন, এই মহামারী করোনা চলে গেলে হাটিকুমরুল রোড আগামী ঈদে ফিরে পাবে আবার ঈদের আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর