মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আ’লীগের সাবেক এমপি-হাজী মকবুল 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়  মারা গেলেন আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন।
২৪ মে ২০২০, রবিবার রাত ৯টার দিকে তিনি মৃত্যু বরণ করেন বলে জানা গেছে।
১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকার(ধানমণ্ডি-মোহাম্মদপুর) আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, “তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হয়ে ছিলেন।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই হাজি মকবুল মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন।
সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
হাজী মকবুল শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার।
তার ছেলে আলহাজ আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬, আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর