মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া ত্রাণ বিজিবি’র মাধ্যমে বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

মানবতার জন্য কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুর শাখা হতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে লকডাউন পরিস্থিতির কারণে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এর বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার ৩য় পর্যায়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এর কারিগাঁও, মশালগাঁও, বাসালগাঁও ও মিনাপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় ৪শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের কারিগাঁও কোম্পানী কমান্ডার সুবেদার মুনসুর আলী, মিনাপুর বিওপি কমান্ডার হাবিলদার শ্রী গোপাল চন্দ্র, বাসালগাঁও কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শ্রী নির্মল কুমার,মশালগাঁও কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলা, হাবিলদার মোঃ হারুন-অর রশিদ, সিপাহী মোকলেসুর রহমান, হাবিলদার মজিবর রহমানসহ বিজিবি’র সদস্যগণ। বিজিবি’র দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ ব্যাটালিয়নের কারিগাঁও কোম্পানী কমান্ডার সুবেদার মুনসুর আলী বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন মানবতার কাজ করছেন।

আপনারাও যে যার অবস্থান থেকে অসহায়, গরীব মানুষদের পাশে দাঁড়ান। তাদের ত্রাণ ও সহ আর্থিক সাহায়তা দিন। কারণ মানুষ মানুষের জন্য। তিনি আরো বলেন, দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর