শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিরাজগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন সুইট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

 শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন আবু সাঈদ সুইট। গতকাল তার নিজের ফেসবুকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দঁাড়ানোর ঘোষনা দেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুর রহমান বাচ্চু বলেন, কেন সে বিএনপির পদ থেকে সরে দঁাড়ালেন তা আমি জানি না। তবে তার ফেসবুক ওয়াল থেকে তার সরে দঁাড়ানোর ঘোষনাটি দেখতে পেয়েছি। জেলা বিএনপির সুত্রে জানাগেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হামান মাহমুদ টুকু সম্পর্কে বিরুপ মন্তব্য করায় ছাত্রদল ও যুবদলের নেতার্কীদের তোপের মুখে পড়েন সুইট।

একারনে অভিমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন আবু সাঈদ সুইট। ফেসবুকে বিশেষ ঘোষনায় আবু সাঈদ সুইট উল্লেখ করেন, আমি মোঃ আবু সাঈদ সুইট, পিতা মৃত হাজী মোঃ আব্দুস সালাম (জাগ দলের প্রতিষ্ঠাকালীন সদস্য)। আমি সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে প্রায় ১৬ বছর দায়িত্ব পালন করেছি। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি।

যেকোনো কারণবশত আমি আজ থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালাম। অনুরোধ রইলো, আমার এই সিদ্ধান্তের পেছনের কারণ আমার দলীয় শুভাকাঙ্খীরা দয়া করে কেউ জানতে চাইবেন না। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর