মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জলঢাকায় ১৫ শত দুস্থের মাঝে শামীম চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১ হাজার ৫ শত দুস্থ মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে খুটামারা ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ শামীম। আজ শনিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি বাজারে নিজ বাড়ীতে তিনি এসব ঈদ সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান। পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহার সামগ্রী  ইউনিয়ন পরিষদ চত্বরে ৬ শত অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও টাকা বিতরন করেন।
এসময় চেয়ারম্যান আবু সাঈদ শামীম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় বিশ্বে অনন্য নজীর সৃষ্টি করেছেন। এ পর্যন্ত তিনি সারাদেশে প্রায় ৬ কোটি মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন। তার দৃঢ় পদক্ষেপে বাংলাদেশের মানুষকে অভুক্ত থাকতে হয়নি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খুটামারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে আ’লীগ সরকারের দেয়া ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। যার কারনে খুটামারা ইউনিয়নের মানুষ ভাল আছে। লকডাউন ঘোষনার পর থেকে আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে বিপুল সংখ্যক কর্মহীন মানুষকে সহযোগীতা করে আসছি।
 এছাড়াও আমার ব্যাক্তিগত তহবিল থেকে আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে অত্র ইউনিয়নের ১৫ শত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় ইউনিয়নের গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর