শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে ‘স্বপ্নপক্ষ’র ঈদ স্পেশাল খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘স্বপ্নপক্ষ’র সদস্যরা “ঈদের খুশি ছড়িয়ে পড়ুন সবার ঘরে” শিরোনামে আজ ২৪ মে রবিবার পাবনার চাটমোহর পৌরসদর সহ উপজেলা বিভিন্নস্থানে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেছে। স্বপ্নপক্ষ’র কর্মীরা পরিবার প্রতি ১টি করে সোনালি জাতের জ্যান্ত মুরগি, ১ কেজি পোলাও এর চাউল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও ১ পিস লাইফবয় সাবান বিতরণ করে।

‘স্বপ্নপক্ষ’র পক্ষে সাবরিনা খন্দকার স্পর্শ, মহিউদ্দিন রাজা, সাদমান সাকিব, নাহিদ হাসান ননী, মো: আশিকুর রহমান, জান্নাত আরা জেবা, তানভীর রহমান, সাহরিনা খন্দকার স্পৃহা, খালিদ হাসান বাড়ি বাড়ি গিয়ে ঈদ স্পেশাল খাদ্য সামগ্রী’র প্যাকেট গুলো পৌঁছে দেন। সংগঠনটি সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে ১০টি পরিবারকে ঈদ স্পেশাল খাদ্য সামগ্রী’র প্যাকেট পৌঁছে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর