মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

এবার মহিপুরের ইউপি সদস্য বিউটির বিরুদ্ধে সরকারি ত্রান কার্যক্রমে স্বজনপ্রীতি ও মাতৃত্বকালিন ভাতা দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

মহিপুর থানা প্রতিনিধি :

এবার পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের ইউপি সদস্য বিউটি বেগমের নামে স্বজনপ্রীতি করে সরকারি ত্রাণ বিতরন এবং মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নামি অর্থ আদায় করে নাম না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০ টায় শতাধিক লোক নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লিখিত অভিযোগ প্রদান করেন মহিপুর সদর ওয়ার্ডের স্বামী পরিত্যাক্তা বেলা রানি। অভিযোগে বলা হয় মহিপুর সদর ওয়ার্ডের ইউপি সদস্য বাবু নিমাই চন্দ্র দাষ সম্প্রতি মৃত্যু বরন করার পরে ঐ ওয়ার্ডের দায়িত্ব গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম।

কিন্তু তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই মহিপুর সদর ওয়ার্ডে বসবাসরত বৃহৎ অংশ হিন্দু সম্প্রদায় এবং একাংশ মুসলিম সম্প্রদায়কে সরকারি ত্রাণ কার্যক্রম থেকে বঞ্চিত করা হচ্ছে। অপর এক অভিযোগে ছায়া রানী বলেন তিনি মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নাম বলে তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েও তাকে সেই নাম না দিয়ে নামের কথা বললে তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ইউপি সদস্য বিউটি বেগম।

এ ব্যাপারে অভিযুক্ত বিউটি বেগমের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন তার বিরোধী পক্ষ তাকে হেয় করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর