মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে আটোয়ারীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
“আইন কানুন সহ সরকারি নির্দেশনা পালন করে পুলিশকে সহায়তা করুন” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সামাজিক দূরত্ব মেনে শনিবার (২৩ মে) সকালে আটোয়ারী থানা চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আটোয়ারী থানার এস.আই মো: শাহীনুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সবিধাভোগীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন এবং ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা। এসময় থানার অন্যান্য অফিসারগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

চলমান করোনা দুর্যোগে প্রত্যেক ইউনিয়ন হতে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ব্যাটারী চালিত ভ্যান চালক ও অটো চালকের তালিকা তৈরি করে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি এবং তেল এক লিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর