মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আনোয়ারায় ব্যবসায়ী নুরুল আনোয়ারের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

 ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনা ভাইরাসের এই করুণ পরিস্থিতিতে চট্টগ্রামের আনোয়ারায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ারের উদ্যোগে ৩০০ কর্মহীন, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার দুধকুমড়া এলাকাসহ বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেয়া হয়। ঈদ উপহার হিসেবে এসব ৩০০ পরিবারে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, ও অন্যান্য সামগ্রী এবং নগদ টাকা বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে ব্যবসায়ী নুরুল আনোয়ারের এই খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় ও হতদরিদ্র মানুষেরা। ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আনোয়ার বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা খুবই করুণ। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ ক্রান্তিকালে আমি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর