মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গ্রামাঞ্চলে বাড়ছে করোনা ঝুঁকি *ঈদকে সামনে রেখে বাড়ি ফেরা কেউ মানছে না স্বাস্থ্যবিধি, দোকানপাঠ খোলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন কৌশলে মহাসড়ক ও নৌরুটে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশালসহ গোটা দক্ষিণের গ্রামাঞ্চলে ফেরা ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এসব ঘরমুখী মানুষগুলো গ্রামে ফিরে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে ক্রমেই গ্রামগুলোতে করোনার ঝুঁকি বেড়েই চলেছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়ায় প্রায় প্রতিদিনই গ্রামে বসবাস করা সচেতন মানুষদের সাথে ঘরমুখীদের বাকবিতন্ডার খবর লেগেই রয়েছে। ঘরমুখীদের হোম কোয়ারেন্টিনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এখনই কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে ঈদ উপলক্ষে বরিশালের গ্রামগুলোতে মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বরিশালসহ দণিবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সেক্ষেত্রে প্রশাসন যতোই কঠোর হচ্ছে, ঘরমুখী মানুষগুলোও ততোটাই কৌশল অবলম্বন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে আসা ঘরমুখী একাধিক ব্যক্তিদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে আলাপকরে জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় তাদের (যাত্রীদের) মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

সেক্ষেত্রে তাদের গুনতে হয়েছে কয়েকগুন বাড়তি ভাড়া। তারা আরও জানান, তাদের মতো হাজার হাজার ঘরমুখী মানুষ মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও এ্যাম্বুলেন্সে ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে এসে নেমেছে। পরে তারা বিভিন্ন মাধ্যমে পদ্মা পার হয়ে দৌলতদিয়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল ও থ্রী-হুইলারযোগে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। তবে বাড়ি ফেরার সময় তারা কেহই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে পারেননি বলেও উল্লেখ করেন।

গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের জনৈক স্বপন সরদার বলেন, তাদের বাড়ির চারিপাশে গত চারদিনে অসংখ্য মানুষ ঢাকা থেকে এসেছেন। প্রাথমিকভাবে ওইসব ব্যক্তিদের কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য অনুরোধ করায় তাদের সাথে তুমুল বাগ্বিতন্ডা হয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে আসা ওইসব ব্যক্তিরা অবাধে ঘোরাফেরা করায় পুরো এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। স্বপন সরদার আরও জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন সুফল মেলেনি।

এদিকে আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের দোকানপাট বন্ধ থাকলেও মফস্বলের বাজারগুরোতে কোন দোকানপাঠ বন্ধ করার কোন উদ্যোগ নেযনি প্রশাসন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, খোঁজ নিয়ে গ্রামে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর