মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে ৬৫৫টি মসজিদে ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দেশের মসজিদ গুলোতে দান ও অনুদান কমে যাওয়ায় প্রধানমন্ত্রী কাযার্লয় থেকে এককালীন অনুদান হিসেবে বরিশালের গৌরনদী উপজেলায় ৬শ ৫৫টি মসজিদে নগদ ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা শুক্রবার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে প্রতি মসজিদের কর্তৃপক্ষের হাতে নগদ ৫ হাজার টাকা করে ৬শ ৫৫টি মসজিদে ৩২ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন অতিথীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর