মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীতে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি গঠন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদে দুই শতাধীক ইমাম ও মুয়াজ্জিনের উপস্থিতিতে কন্ঠভোটে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলামকে সভাপতি ও ছোটদাপ তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মখলেছুর রহমান মেসবাহকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের পুর্বে ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য সচিব হাফেজ মোঃ বেলায়েত হোসেন। তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা বড় অসহায়, দিন রাতে পাঁচবার সময়মত মুয়াজ্জিনদের আযান দিতে হয় আর সময়মত ইমামদের মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করতে হয়। রোদ ,ঝড় ,বৃষ্টি উপেক্ষা করে এই মহান দায়িত্ব পালন করে আসছি ।

আমাদের না আছে কোন সুযোগ সুবিধা ,না আছে কোন সঠিক নীতিমালা। যুগ যুগ ধরে ইমামতি, মুয়াজ্জিনি খেদমতে নিয়োজিত থাকার পর বয়সের ভারে যেভাবে হোক না কেন আমরা যখন অবসরে যাই, আমাদের না আছে কোন পেনশন, না আছে কোন ইমাম মুয়াজ্জিন ভাতা। অথচ এই অধুনা বিশ্বে সব শ্রেণি পেশার মানুষের কর্ম অথবা চাকুরী জীবনে আছে অর্থনৈতিক স্বচ্ছলতা আর অবসর জীবনে আছে পেনশন ভাতা সহ অঢেল সুযোগ সুবিধা। তাহলে ইমাম মুয়াজ্জিনদের বেলায় এই বৈষম্য কেন ? তিনি সকল ইমাম মুয়াজ্জিনদের সুসংগঠিত হওয়ার আহবান জানান। তিনি অবহেলিত ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে সরকারের নেক দৃষ্টি কামনা করছেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের অর্থ সচিব মুফতি মুহিবুর রহমান, সদস্য মাওলানা মোঃ মকছেদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম, ছোটদাপ তাহফিযুল কুরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মাওঃ মোঃ মখলেছুর রহমান মেসবাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর