সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বামীর নির্যাতনে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগন্জের উল্লাপাড়ায় স্বামীর অমানুসিক নির্যাতন সইতে না পেরে অবশেষে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন শাহিদা বেগম (২৮) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে, উপজেলার রামকান্তপুর গ্রামে মঙ্গলবার বিকেলে। গৃহবধু ঐ গ্রামের ফকির চাঁনের ছেলে মনিরুল ইসলামের স্ত্রী। জানা যায়, ১ যুগ আগে তাদের বিয়ে হয়। শাহিদা বেগম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছোট পাকুরিয়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। শাহিদার ভাই অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাহিদার স্বামী মনিরুল কারণে অকারণে যৌতুক দাবি করে আসছিলেন।

যৌতুক না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীর উপর অমানুসিক নির্যাতন করত। দীর্ঘদিনে এ বিষয়ে মনিরুল ও শাহিদার বাবার বাড়ির লোকজনের মধ্যে বেশ কয়েকদফা শালিসি বৈঠকও হয়। স্বামী ভালো হয়ে যাবেন অঙ্গীকার করলেও স্ত্রীর উপর অত্যাচার অব্যাহত থাকে। এ অবস্থায় ঘটনার দিন একই কারণে মনিরুল ও তার মা মিলে শাহিদাকে প্রচন্ড মারধর করেন। পরে শাহিদা তার মনঃকষ্ট নিবারণে শোবার ঘরে ধরনার সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ মঙ্গলবার রাতেই শাহিদার লাশ উদ্ধার করে। বুধবার শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর