মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শেরপুরে পুলিশসহ নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে পুলিশ সদস্য সহ আরো ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৯ মে রাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৯ মে মঙ্গলবার শেরপুরে আরো নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত রয়েছে। শনাক্ত রোগীরা হলো ভিষন ক্লিনিকের পরিচালক, হাসপাতালরোড পল্লীবাসের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল আজিজের ছেলে ফরিদুল ইসলাম, হাসপাতাল রোডে ভিষন ক্লিনিকের পাশের ফার্মেসীর দোকানদার উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বুলু সরকারের ছেলে রাশেদুল ইসলাম সরকার, শেরপুর থানা পুলিশ কনষ্টেবল তোফাজ্জল হোসেন, ও সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের শফিকুল হকের ছেলে সামসুল হক। সে নারায়নগঞ্জ থেকে কয়েকদিন পূর্বে বাড়ীতে আসে। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে করোনা পজিটিভ হয়।

উল্লেখ্য গত ১৮ মে প্রথম করোনা সনাক্ত হয় শেরপুর শহরের হাসপাতাল রোডের ভিআইপি জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় । চওড়া গ্রামের রাসেল আহজম্মেদ। সে শেরপুর পৌরসভার টাউনকলোনী এলাকায় একটি মেসভাড়া নিয়ে থাকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর