মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঘুর্ণিঝড় আম্পান : লক্ষ্মীপুরে ১০ নম্বর মহা বিপদ সঙ্কেত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ১০ নম্বর মহা বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণীঝড়কালীন ও পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে ৬৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়।সরকারি বেসরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স যেন জরুরি প্রয়োজনে কোথাও না যায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন আবদুল গফ্ফার।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আম্পান থেকে সৃষ্ট সংকট এড়াতে জেলার ২০০ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে। এরমধ্যে ৮২টি খুলে দেওয়া হয়েছে। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষ আশ্রয়ন কেন্দ্রে যেতে ইচ্ছুক নয়। দেখাচ্ছেন নানা অযুহাত।

ঘূর্ণীঝড়কালীন ও পরবর্তী সকল প্রকার সেবার জন্য ০১৭৩৫০০৩৫০০ ও ০১৮১৯৫২৪৮০২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর