মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে মন্ত্রীর দেয়া ঈদ উপহার পেল তৃণমূলের সাংবাদকর্মীরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দেয়া ঈদ উপহার পেয়েছেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসকাবের ২১ জন সদস্য।
সোমবার প্রেসকাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে গৌরনদী উপজেলা প্রেসকাবে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা উপহার নগদ অর্থ প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।

পৌর মেয়র বলেন, করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে একত্রে তৃণমূল পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ দ্বায়িত্ব পালন করায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি (মন্ত্রী) ব্যক্তিগতভাবে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সাংবাদিকদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে (নগদ অর্থ) প্রদান করেছেন।

সভাপতি খোকন আহম্মেদ হীরা বলেন, করোনার ক্রান্তি লগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ তৃণমূলের করোনা যোদ্ধা সাংবাদিকদের অভিভাবক হিসেবে পাশে দাঁড়িয়ে পূর্ণরায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাজীবী সাংবাদিকরা চিরদিন অভিভাবক হিসেবে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে তাদের পাশে চান। উপজেলা প্রেসকাবের পেশাজীবী ২১ জন সদস্য মন্ত্রী’র সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ঈদ শুভেচ্ছা প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রীকে আগাম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর