মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাহেরপুর পৌরসভায় মেয়র কালামের ঈদ উপহার পেলেন ১৫০০পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

আঃ আলিম সরদার:

বেদনার নীলে আকাশ ভরেছে তবুও চাঁদ হাসে, ধনী গরিবের কান্না ঘোচাতে ঘুরে ফিরে ঈদ আসে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ কে ভাগাভাগি করার জন্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মঙ্গলবার ( ১৯ মে) সকাল ১০ টায় খয়রা ৯নং ওয়াডে এর শুভ উদ্ভোধন করেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৯ টি ওয়াডে এক হাজার পাঁচশত পরিবারে কর্মহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল হতে ঈদ উপহার(সুগন্ধি চাউল,তৈল,চিনি,লাচ্চা,সেমাই ও নগদ অর্থ) বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, সামনে পবিত্র ঈদুর ফিতর কিন্তুু করোনা ভাইরাস এর কারনে অনেক মানুষ কর্ম হারিয়েছে, সেই সকল কর্মহীন মানুষদের পাশে আমি আছি।তিনি বিশিষ্ট জনদেরও তার মত এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ৯ নং ওয়াড কাউন্সিলর রইচ উদ্দিন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদ আকরাম। পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর কালেক্টর জাহাঙ্গীর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর