মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে ৩০০০ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এমপি ছোট মনির

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের ঘোষণানুযায়ী, করোনারোধে গোপালপুর উপজেলার কর্মহীন ও হতদরিদ্র ৩০০০ হাজার শ্রমিকদের মাঝে মানবিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার গোপালপুর সরকারি কলেজ মাঠ এবং সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলার প্রায় ২১টি শ্রমিক ইউনিয়নের তিন হাজার সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক খাদ্য সহায়তা এবং পবিত্র ঈদ উপলক্ষে এমপি ছোট মনিরের অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর এসব ব্যাগ বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিরতণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরীয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, রওশন খান আইয়ুব, রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র ৩০০০ হাজার শ্রমিককে, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর