সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে এক মুক্তিযোদ্ধা ও বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এক নারীর মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (বীর মুক্তিযোদ্ধা) শুক্রবার ভোর চারটা ১০মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হয়। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে তাকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়।

পরবর্তীতে তার নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর ল্যাবে পরীার জন্য প্রেরণ করা হয়। পরীক্ষার রির্পোট আসার আগেই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
অপরদিকে ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা বেগম (২০) গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন।

তবে মৃত্যুর আগে তার নমুনা পরীা করা হলে রিপোর্টে নেগেটিভ আসে। তারপরেও মৃত্যুর পর পরীার জন্য পুনরায় তাসলিমার নমুনা সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর