সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৫ জনকে জরিমানা ; নিয়মিত চলছে বাজার মনিটরিং

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সৌরভ অধিকারী শুভ শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ও বিকাল ৪ টার পর দোকান খোলা রেখে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।

১৩ মে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানার নেতৃত্বে উপজেলার ধুনট মোড়, শেরুয়া বটতলা, হাসপাতাল রোড়, দুবলাগাড়ী, বাগড়া বাজার, বাসস্ট্যান্ড, ভাদড়া, ভবানীপুর বাজার, বিরইল কেল্লাপোষি মেলা এলাকায় ৫ জনকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন। অপরদিকে ১৪ মে করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে বগুড়ার শেরপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ।

তিনি আজ শেরুয়া কাচা বাজারে দ্রব্যমূল্য পর্যবেক্ষণে নামেন। সপ্তাহখানেক আগে অত্র বাজারে সরেজমিন পরিদর্শনপূর্বক দ্রব্যমূল্যতালিকার নমুনা সরবরাহ করে প্রতিদিন মুল্যতালিকা টাঙ্গানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছিলেন। আজকে কাচা বাজারে প্রায় সকল দোকানেই দ্রব্যমূল্য তালিকা দেখা গেলে সকল ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানান, এসময় তিনি গুজব রটিয়ে কৃত্রিম সংকট তৈরি বা উদ্দেশ্যমূলকভাবে দাম বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারী উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর