সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

একই পরিবারে ৫ জন সহ মোট আক্রান্ত ৯

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামে দক্ষিণ পড়ার একই পরিবারের ৪ জন সদস্যের শরীরের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। সংবাদটি নিশ্চিত হওয়ার পর আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
গত ১৩ মে বুধবার ভোর রাত ১২ টা এর পর ৪ জনের পজিটিভ রিপোর্ট পান, উপজেলা প.প কর্মকর্তার মোঃ রোকুনুজ্জামান খান।
তিনি এই পরিবারের ৪ জনের করোনা আক্রান্তদের বিষয়টি আইইডিসিআর এর রিপোর্ট ভিত্তিতে নিশ্চিত করেন। ডাঃ রোকন জানান, এই পরিবারের অপর সদস্যের পজিটিভ রিপোর্ট আগেই পাওয়া গিয়েছিল ঢাকায়। যেহেতু ঐ পুরুষ রোগীরটি ঢাকাতেই চাকুরীরত ছিল তাই আমাদের নাগরপুর উপজেলার আক্রান্ত রোগীদের হিসেবের বাইরে তিনি। তবে পরিবারের বাকি এই সদস্যরা নাগরপুরে থাকতো। এই ৪ জনের নমুনা গত ১১ তারিখে আমাদের এখান থেকে প্রেরণ করা হয়েছিল।
এদের মধ্যে একই পরিবারের ৫৫ বছর বয়সী ১ জন পুরুষ ও ৫০ ও ২৬ বছর বয়সী ২ জন নারী এবং ১ জন ৮ মাস বয়সী মেয়ে শিশু রয়েছে। এই শিশু সহ তার বাবা, মা, দাদা এবং দাদি মোট ৫ জন সদস্যই করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে।
তবে বর্তমানে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা দক্ষিণ পাড়ায় শিশুটির বাবা বাদে বাকি ৪ জন অবস্থান করছে।
এ নিয়ে উপজেলার করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়ালো ৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪ জন, আর চিকিৎসাধীন রয়েছেন ৫ জন রোগী।
এ বিষয়ে সহবতপুর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ তোফায়েল আহাম্মেদ মোল্লা বলেন, আমরা বার বার বলছি সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিকটতম ও দূরের আত্মীয় স্বজনদের সাথে কিছু দিনের জন্যে যোগাযোগ বন্ধ রাখুন। আসুন সবাই মিলে করোনা মোকাবিলায় আংশ গ্রহন করি। আপনি বাঁচুন ও অন্যকে বাঁচার সুযোগ করে দিন। আল্লাহ এই মহামারী হতে সকলকে হেফাজত করুন, আমিন।
এ বিষয়ে উপজেলা প.প কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান খান বলেন, করোনা আক্রান্ত রোগীদের নমুনাগুলো নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো হয়েছিল।
সকলের উদ্দেশ্য ডাঃ রোকন বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। এর কোন বিকল্প নেই। তাই সবাই ঘরে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখি। আসুন সবাই সরকারের নির্দেশনা মেনে করোনা মোকাবিলা করি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর