সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়ায় নারীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

আঃ আলিম সরদার, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জামফুরা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে জামফুরাকে কুপিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশও এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। নিহত জামফুরা বেগমের স্বামীর নাম জালাল উদ্দিন। রাত সাড়ে ৮টার দিকে জামফুরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে লাশের সঙ্গে ছিলেন নিহত নারীর ছেলে লালন হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর তিনি বাজারে ছিলেন। তখন মুঠোফোনে খবর পান তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনি বাড়ি গিয়ে মাকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালন জানান, তার মাকে কে তাকে কুপিয়েছে তা তিনি জানেন না।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এখনই খোঁজ নেবেন। হাসপাতালে লাশ থাকলে সেখানেই যাবেন। ঘটনা জানার পর বিস্তারিত জানাতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর