সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দরিদ্র পরিবারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

 নিজস্ব প্রতিবেদক:

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ‘২৯ বীর’ পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৫০টি দরিদ্র পরিবারকে তাদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। ২৯ বীরের লে. ইনজামাম স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ‘পঞ্চগড় দেশ প্রতিদিন স্কুল’ -এর ১৮২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে থেকে ৫০টি দরিদ্র পরিবারকে বাছাই করেন। পরে গত শনিবার ক্যাপ্টেন গালিব এবং লে. ইনজামাম এসব শিশুদের বাসায় বাসায় ত্রাণের প্যাকেট পৌঁছে দেন।

সেনা সূত্র জানায়, এই কার্যক্রম ২৯ বীরের জুনিয়র অফিসারদের জন্য বিশেষ অভিজ্ঞতা। কোভিড ১৯ প্রতিরোধে ‘অপারেশন্স-২০’ চলাকালে তারা তাদের আনন্দ ও খুশি এই উপহার বিতরণের মাধ্যমে পঞ্চগড়ের শিশুদের সাথে ভাগ করতে পেরেছে।

উল্লেখ্য, পঞ্চগড় জেলার সমাজকল্যাণ অধিদপ্তরের তালিকাভুক্ত মোট দুই হাজার ৯৩০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। এদের মধ্য প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রায় একহাজার শিশু দরিদ্র পরিবারের। পঞ্চগড় দেশ প্রতিদিন স্কুল সদর উপজেলায় ১৮২ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর