সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালায় অ্যাপস’র মাধ্যমে বোরো ধান কিনতে লটারি ১৭১৬ কৃষক নির্বাচত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার জেলা তালায় উপজেলা চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান কেনার জন্য ১৭১৬ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৭২৩৩ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ১৭১৬ জন নির্বাচিত কৃষকের মাধ্যমে ১৭১৬ টন ধান ক্রয় করা হবে। সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুহেনা মোস্তফা কামাল, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, ও খাদ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১১ই মে ) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে অ্যাপস’র মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। কোনো কৃষক কোনো কারণে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।

তিনি আরো জানান, প্রতি কৃষকের কাছ থেকে এ বছর ২৬ টাকা কেজি দরে এক টন করে মোট ১৭১৬ টন ধান ক্রয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর