সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে  নতুন করে আরো একজন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
সোমবার বিকেলে সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমাস সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার পীরগন্জ উপজেলার ভাকুড়া গ্রামের ৩৬ বছর বয়সী ওই যুবক কিছুদিন পূর্বে কিশোরগন্জ থেকে পীরগন্জে আসেন।
এদিকে জেলায়  ১৪ জন রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ ফুল ও ফল দিয়ে তাদের বিদায়ী সংবর্ধনা জানান। তন্মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১জন, বালিয়াডাঙ্গীতে ২জন , রাণীশংকৈল উপজেলায় ২জন , পীরগঞ্জ উপজেলায় ৩জন এবং  হরিপুর উপজেলায়  ৬ জন।
এদিকে হাসপাতালে  আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
এদিকে সোমবার  সকালে নতুন করে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।এ নিয়ে  মোট নমুনা পাঠানো হল ৮৪৮ জনের। এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৭৫৫ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর