সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

“ মুজিব বর্ষের উদ্দীপন- আনসার ভিডিপি আছে সারাক্ষন” শ্লোগান নিয়ে দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তিন শত তালিকাভুক্ত দুস্থ্য স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য/ সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পঞ্চগড় এর আয়োজনে সোমবার (১১ মে) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।

আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুল ইসলাম উপস্থিত থেকে করোনা ভাইরাস সংক্রমন হতে রক্ষা পেতে আমাদের করনীয় সম্পর্কে পরমর্শমুলক বক্তব্য রেখে খাদ্য সহায়তার প্যাকেজ বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো: হারুন অর রশিদ সহ গণমাধ্যমকর্মী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেজে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর