সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিপুরে অসহায় ও কর্মহীনদের মাঝে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার দুপুরে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় ছিল চাল, ডাল, চিনি, আলু, সেমাই ইত্যাদি। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হরিপুর উপজেলা বিএনপি উদ্যোগে এবং স্থানীয় বিএনপি’র নেতাকর্মীর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা হচ্ছে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসনে বলেন, করোনা ভাইরাসের কারণে সারাদেশে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে,এ বিষয়টি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার সংগে সংগে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আমরা হরিপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা নিজের স্বাদ্ধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। করোনা ভাইরাস যতদিন থাকবে আমাদের এ কার্যক্রম ততদিন অব্যাহত রাখব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর