সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ২৬৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার তিন ‘শ সাতত্রিশ টাকাসহ ৪ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার বরিশাল র‌্যাবের সদর দ্প্তরের প্রেস বিজ্ঞতি থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটির তিনটি স্পটে অভিযান চালিয়ে চার চিহ্নিত মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

র‌্যাব সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটিতে থানা এলাকায় অভিযান চালিয়ে কামদেবপুরের মোঃ লতিফ খানের ছেলে মোঃ সোহেল খান (৩০), গোদন্ডার মোঃ ফারুক খানের ছেলে মোঃ খলিলুর রহমান (২৫), সুবিদপুরের আব্দুল খালেক খানের ছেলে মোঃ সোহেল খান (২৫), একই এলাকার মৃত মোসলেম আলী খানের মোঃ শাহীন খান (৪২) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২শ ৬৩ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার তিনশ সাতত্রিশ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যপারে বরিশাল র‌্যাব-৮,সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার এবং ডিএডি মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর