শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

জেলেদের ভাগ্যে ৮০ কেজি বরাদ্দে ২৩ কেজি চাল!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলের জন্য জনপ্রতি বরাদ্দকৃত ৮০ কেজি চালের পরিবর্তে ২৩ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাগুরা-কুনিয়াকান্দি গ্রামের।

শুক্রবার সকালে ওই ওয়ার্ডের ভুক্তভোগি জেলে ইদ্রিস মাতুব্বরসহ অন্যান্য জেলেরা অভিযোগ করেন, তাদের ওয়ার্ডের আটজন জেলের প্রত্যেকের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। মঙ্গলবার জেলেদের চাল ইউনিয়ন পরিষদে বসে বিতরণ শুরু হলে তারাও চাল আনতে যায়।

কিন্তু ৮০ কেজি চাল বিতরণের মাষ্টাররোলে তাদের স্বাক্ষর নেয়া হলেও ইউপি সদস্য মোহাম্মদ আলী তাদেরকে ২৩ কেজি করে চাল দিয়েছেন। কারণ জানতে চাইলে তাদের (জেলে) বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জেলেরা উল্লেখ করেন।

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, প্রতিপক্ষের লোকজনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এ বিষয়ে সংবাদ না লেখার জন্যও তিনি (ইউপি সদস্য) অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর