শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারীতে পুলিশ সুপারের সহযোগিতায় এক অসহায় বৃদ্ধার ঠাঁই হলো মেয়ের বাড়িতে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী’র সহযোগিতায় এক অসহায় বৃদ্ধার ঠাঁই হলো তার মেয়ের বাড়িতে। পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার মির্জাপুর এলাকার মৃত; মজদ আলীর স্ত্রী ইশারন বেগম (৯০) গত বৃহস্পতিবার ৭মে ত্রানের জন্য মির্জাপুর ইউনিয়ন পরিষদে যায়। সেখানে দীর্ঘসময় অপেক্ষা করে ত্রাণ না পেয়ে বৃদ্ধা পরিষদের বারান্দায় অসুস্থ্য অবস্থায় পড়ে থাকেন। এলাকাবাসী বৃদ্ধার অসহায়তার খবর পঞ্চগড় পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক আটোয়ারী থানা পুলিশকে বৃদ্ধার ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

অত:পর থানা পুলিশ সঙ্গে সঙ্গেই পরিষদ হতে বৃদ্ধাকে নিয়ে ওই ইউনিয়নের পাখরতলা এলাকায় অবস্থিত তার ছোট মেয়ে আজিমা বেগমের বাড়িতে তুলে দিয়ে আসেন। এদিকে ঘটনার পরদিন শুক্রবার ( ৮ মে) দুপুরে আবারও জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ বৃদ্ধার খোঁজ নিতে পাখরতলা গ্রামে হাজির হন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসময় ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা ও এস,আই শাহীনুর ইসলাম সিদ্দিকী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃদ্ধা ইশারন বেগম জানান, তার ৫ মেয়ে এবং স্বামীর বাড়িতে সৎ ছেলেরা বসবাস করে। কিন্তু সৎ ছেলেরা বৃদ্ধার কোন খোজখবর রাখেনা। চলমান করোনা পরিস্থিতিতে পুলিশের এমন কর্মকান্ড সর্বমহলে প্রশংসীত হয়েছে এবং এলাকাবাসী পঞ্চগড় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর