শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

শেবাচিমে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণঃব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করায় ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। ফলে অপচয়রোধ করা সম্ভব হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র স্বল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দূরহ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের প থেকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনঃব্যবহারের উপযোগি করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়েছে।

আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ নুরুন্নবী তুহিন জানান, মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে বুধবার থেকে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এই মেশিনের সুবিধা পাবেন এবং পর্যায়ক্রমে জনসাধরনের সুবিধায় ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর