শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাকুর্তায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:

রাজধানীর অদূরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৭ই মে) সারাদিন ব্যাপী সেখানে বিতরণ কার্যক্রম চালানো হয়। করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য পুরো রমজান মাস জুড়েই এ কার্যক্রম চলবে বলে জানা গেছে। এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম সমাজের বিত্তবানদের করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়াবে। আমাদের দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ ক্রান্তিকাল আমাদের সম্মিলিতভাবে কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। আমরা সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই তাহলে দেশে কেউই অভুক্ত থাকবে না।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেয়া সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেঁটে দিয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এবং এর অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীরাও এ কার্যক্রমে শামিল হয়েছে। এছাড়া আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম তো অব্যাহত আছেই। করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম৷ সাভার, আশুলিয়ার প্রায় সর্বত্র তিনি খাদ্য সামগ্রী, নগদ অর্থ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন।

এছাড়া ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে একটি মেডিকেল টিমও গঠন করা হয়। সর্বশেষ গতকাল সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। ইতোপূর্বেই কয়েকবার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম সেখানে সহযোগিতা কার্যক্রম চালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর