রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার, সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মে, ২০২৪

যশোরের অভয়নগরে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমান একটি মামলায় আটক হয়েছেন। ফলে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে মাদ্রাসার সহকারী সুপার অলিউল্লাহকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আদালতে বিচারাধীন একটি মামলায় ৩ মে শুক্রবার নিজ বাড়ি যশোর সদর উপজেলার রুপদিয়া থেকে তাকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনী। যে কারনে সোমবার (৬ মে) মাদ্রাসার মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। উল্লেখ‍্য জামাতপন্থী ওই মাদ্রাসা সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও এযাবতকাল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়াতে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন আলোচনা-সমালোচনার শেষ ছিলোনা। তার হঠাৎ আটক- বরখাস্তের সংবাদে মানুষের মাঝে আনন্দঘন আলোচনা করতে দেখা গেছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই সুপার হাবিবুর রহমানের অত্যাচার দুর্নীতি ও  মাদ্রাসায় নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগের কারণে ওই মাদ্রাসার শিক্ষক অভিভাবক মহল অতিষ্ঠ হয়ে পড়েছিলো। সুপার হাবিবুরের গ্রেফতার ও বরখাস্তে খবরে সবাই আনন্দিত হয়েছে বলে মাদ্রাসার একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ওলিউল্লাহ বলেন, গত শুক্রবার রাতে একটি ভুল মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ, সে এখন জেল খানায় আছে। তার পরিবর্তে আমাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার সুপার যেহেতু গ্রেফতার হয়েছে সেহেতু বরখাস্ত করার নিয়ম রয়েছে, সভাপতি আমাকে বলেছিলো বরখাস্তের বিষয় বরখাস্ত করা হয়েছে কি না আমি জানিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।