রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ধান কাটা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মে, ২০২৪
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চোকারকান্দা  এলাকায়  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৩ জন। ০৫/০৪/২০২৪ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, জমির মালিক মোঃ নাজেম আলী তার স্ত্রী জাহেরা বেগমকে মারাত্মক জখম অবস্থায় দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোঃ নাজেম আলীর পুত্র জিন্নাত আলীকে ও বেধরক মারপিট করা হয়েছে।
চোকার কান্দা এলাকায় বসবাসরত মোঃ  নাজেম সরদারের পৌত্রিক জমি  হাইকোর্টের রায় উপেক্ষা করে  অবৈধ ভাবে  গায়ের জোরে দখল নেওয়ার পায়তারা করছেন মোঃ মতিয়ার সরদারের পুত্র মোঃ কিবরিয়া মৃত আজিবর সরদারের পুত্র হাসানুর ও শাহিনুর গং।
তারই জের ধরে আজ সকালে কিবরিয়া, হাসানুর ও শাহিনুর হাইকোর্টের রায় উপেক্ষা করে সেই জমিতে ধান কাটতে থাকে। জমি পৈত্রিক মালিক মোঃ নাজেম আলী তাদের কে ধান কাটতে বাধা দিলে জমিতেই বেধরক মারপিটর করে কাঁচি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে কিবরিয়া,হাসানুর ও শাহিনুর।
আহত নাজেম আলীর পুত্র জিন্নাত বলেন, আজ সকালে  ০৭.৩০ ঘটিকার সময় উক্ত বিবাদীরা হাতে কাঁচি, বাঁশের লাঠি সহকারে আমাদের বাড়ীর পাশে প্রবেশ করিয়া আমাদের ধান কাটতে থাকে। তখন আমার পিতা মোঃ নাজেম আলী সরদার (৭০) প্রতিবাদ করায় বাবা,মা সহ আমাকে মারপিট করে। আমার পিতা মোঃ নাজেম আলীকে কাঁচি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। স্থানীয়দের সহযোগিতায় আমাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনায় আমি অভিযুক্তদের নামে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এই ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিপ্লব কুমার নাথ বলেন, আমি ঘটনা এখনো শুনেনি তবে ডিউটি অফিসার বলেন, নগরঘাটার চোকারকান্দা এলাকায় জমিজমা কে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে,  আমরা লিখিত অভিযোগ পেয়েছি স্যার বাইরে আছেন, স্যার আসলে জানানোর পর তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নাজেম সরদারের মেয়ে সালমা বলেন, আমার পিতাকে যারা কুপিয়ে  মারাত্মক ভাবে যখম করেছে তাদের শাস্তি চাই। সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তির আওতায় আনা হয় তার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।