রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ওষধ ব্যবসায়ীদের বিভিন্ন দাবীতে প্রতীকী ধর্মঘট পালন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মে, ২০২৪
নওগাঁর সাপাহারে বিভিন্ন দাবীতে প্রতীকী ধর্মঘট পালন করেছে ওষধ ব্যবসায়ীরা। নওগাঁয় ওষুধ প্রশাসন কর্তৃক হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, নওগাঁ জেলা শাখার ডাকে সকাল-সন্ধ্যা প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে জেলাজুড়ে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ মে) সকাল থেকে সাপাহার উপজেলার ৪৪০টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
নওগাঁয় ঔষধ প্রশাসন কর্তৃক রাসেদ মেডিকেল স্টোরের মালিক রাসেদুল ইসলাম এবং ইমতিয়াজ মেডিকেল স্টোরের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহার, ঔষধ বিপনন আইন ২০২৩ বাতিল, ঔষধ পরিদর্শক মোঃ তোফায়েল আহম্মেদকে প্রত্যাহার,  অবৈধ ফুড সাপ্লিমেন্ট সরবরাহকারী এবং অবৈধ ফুড সাপ্লিমেন্ট যারা লেখেন তাদের আইনের আওতায় ানার দাবীতে ওইদিন বেলা ১১ টায় ওষধের দোকান বন্ধ রেখে উপজেলা সদরের জিরো পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সাপাহার শাখা। এতে বক্তব্য রাখেন, সাপাহার উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল ও সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৪০ সালের ঔষধ বিপনন আইনের সংশোধনী ১৯৮২ সালের আইন অনুযায়ী দেশের সকল ঔষধ ব্যবসা পরিচালনা হয়ে আসছিলো। যাতে করে ঔধষ ব্যবসায় ওই আইনের ব্যতয় ঘটলে ৩-৪ হাজার টাকা অর্থ দণ্ড করা হতো। বর্তমানে ২০২৩ সালের সংশোধনী আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থ দণ্ড এবং সর্বোচ্চ ১০ বছর জেল দেওয়ার বিধান রাখা হয়েছে। সম্প্রীতি নওগাঁয় রাসেদ মেডিকেল স্টোরের মালিক রাসেদুল ইসলাম এবং ইমজিয়াজ মেডিকেল স্টোরের মালিক আবুল কালাম আজাদকে উক্ত আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অনতিবিনম্বে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ওষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।