রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচনে প্রার্থী হওয়ায় লামার বিএনপির নেতাকে বহিষ্কার 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মে, ২০২৪
দলীয় সিদ্ধান্ত অমান্য করে  ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার কারনে লামার এক নেতাকে বহিষ্কার হয়েছেন। তিনি হলেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও  ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদারক।
শনিবার (০৪ মে,২০২৪ ইং,) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সূত্রে জানা যায়, বর্তমান সরকারের অধীনে উপজেলা পরিষদসহ যে কোনও নির্বাচনে অংশগ্রহণ না করার বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে জেলার লামা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ১ নেতা অংশ নেওয়ায় গত ২ মে কেন্দ্রীয় বিএনপি ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। নোটিশের জবাব যথাযথ না হওয়ায় ৪ মে কেন্দ্রীয় সিদ্ধান্তে সকল প্রকার সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে মোঃ জাকের হোসেন মজুমদার বলেন, আমাকে ইউপি নির্বাচনেও বহিষ্কার করেছিল এবার আবারও করেছে। দলের দ্বিধাবিভক্তির কারনে এগুলো হচ্ছে। তবে আমি সবার প্রার্থী।
সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা জানান, দলের দুঃসময়ের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আমাদের দল ও লামাবাসীকে এই পাতানো নির্বাচন বর্জন করার আহবান জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।