রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান হেলাল চৌধুরীকে কিশোরগঞ্জে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মে, ২০২৪
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বৃহস্পতিবার ময়মনসিংহের কৃতি সন্তান লুৎফুর রহমান চৌধুরী হেলালকে শনিবার (৪ঠা মে) কিশোরগঞজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। কিশোরগঞ্জ রেড ক্রির্সেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আাজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র পারভেজ মিয়া ও জেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম,এ আফজল। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধিত অতিথি লুৎফুর রহমান চৌধুরী হেলালকে একটি বিশাল মোটর-সাইকেল শো-ডাউন সহ সভা মঞ্চে নেয়া হয় এবং ব্যাপকভাবে মাল্যভূষিত করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুলের তোড়া ও সম্মাচনা ক্র্যাট প্রদান করা হয়। হেলাল চৌধুরী তাঁর বক্তব্যে কিশোরগঞ্জ বাসী তথা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল ডেলিগেট ও কাউন্সিলর গণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ৩বছর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্য্যকরী কমিটির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ কিশোরগঞ্জ জেলা শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।