রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিধবা নারীর উপার্জন স্থল আগুনে পুড়িয়ে দিল সাবেক সেনা সদস্য

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মে, ২০২৪
যশোরের অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল দোকান পুড়িয়ে তান্ডব চালিয়েছে সাবেক সেনা সদস্যসহ তার সহযোগীরা। ২৯ এপ্রিল সোমবার রাত আনুঃ ২ টার সময় উপজেলার বুনারামনগর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুনারামনগরের মৃত মমিন মোল্লার ছেলে দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীন পাগলার কাছে একই গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী জোহরা বেগম(৬৫), জীবিকা নির্ভর দোকানে বাকি টাকা পাওনা চাইলে টাকা না দিয়ে উল্টো ওই নারীকে হত্যার উদ্দেশ্য ছুরিকাহত করতে যায়। স্থানীয়রা বাঁধা দিলে ওই বিধবা নারীর ছেলে কামালের সাথে মারামারি সংঘটিত হয়। কিছু সময় পর দ্বীন মোহাম্মদসহ লুৎফর রহমানের ছেলে সাবেক সেনা সদস্যসহ ১০/১৫ জনের সংঘবদ্ধ চক্র ওই বিধবা নারীর বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান হুমকি দেয় ওই দোকান পুড়িয়ে ফেলা হবে।  ফলে প্রান ভয়ে বিধবা নারী জোহরা ও তার ছেলেসহ সবাই পাশ্ববর্তী দেয়াপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়। পরে রাত আনুঃ ২ টার সময় বিধবা ওই অসহায় নারীর একমাত্র জীবিকা নির্ভর দোকান ঘরটি আগুনে পুড়িয়ে ছাই করে মাটির সাথে মিশিয়ে দেয় দুষ্কৃতিকারী। ফলে ভুক্তভোগী পরিবারটি পড়েছেন চরম বিপাকে। উল্লেখ‍্য অসহায় ওই নারীর স্বামী আজিবর রহমান তিনবছর আগে মৃত্যুবরণ করার পর থেকে ওই নারী জীবন যুদ্ধ করে স্বল্পকিছু টাকা গুছিয়ে নিজ বাড়ির পাশে একটি চা স্টলসহ মুদি দোকান দিয়ে ব্যবসা করেন, ওই দোকানে যে টাকা আয় হয় তাই দিয়েই নিজের জীবন বাঁচিয়ে দিনযাপন করে। এলাকার একাধিক ব্যক্তি ওই ঘটনায় বিধবা অসহায় ওই নারী যাতে ন্যায় বিচার পায় তার জরুরি পদক্ষেপ নিতে প্রসাশনের কাছে দাবি করেছেন। এবিষয়ে উপজেলার বুনারামনগরের সাবেক সেনা সদস্য মোঃ হাফিজুর রহমান মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, এ ব্যাপারে আপনাদের সাথে কোন কথা বলবোনা আপনারা যা পারেন তাই করেন৷ আমি কোনকিছুকে ভয় করিনা। এবিষয়ে অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোকলেছুর রহমান বলেন, আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা স্থানে গিয়ে তদন্ত করেছি এবং তদন্ত চলমান আছে, যদি বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা না হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।