রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মে, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ ধানের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ, সার এবং সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকীমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২মে) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল, শাহানুর ইসলাম অতিরিক্ত কৃষি অফিসার, মো. মনোয়ার হোসেন সহকারী কৃষি অফিসার, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন প্রমুখ।
এ সময়ে সুবিধাভোগী ২০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।