রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের বিয়ে প্রত্যাখ্যান করায় অভিমানে পৃথিবী ছাড়লেন রত্না

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মে, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ে প্রত্যাখ্যান করায় প্রেমিকের ওপর অভিমান করে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ২-মে বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাশঁবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে রত্না খাতুন। ৫ বছর আগে জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়া এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে নানি হাসনা বেওয়ার বাড়িতে চলে আসেন। নানির বাড়িতে বসবাস করা অবস্থায় রত্না উপজেলার বনগ্রাম গ্রামের সাকিব নামে এক ছেলে বিয়ের আশ্বাস দিলে তার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হলে পরে প্রেমিক সাকিব প্রেম ও বিয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার বিকেলে সাকিবের ওপর অভিমান করে নানির বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রত্না আক্তার।নিহতের বোন মধুমতি বলেন, রত্নার সঙ্গে সাকিব নামে একটা ছেলের সম্পর্ক ছিল। ওই ছেলে আমার মায়ের সঙ্গেও কথা বলেছে, বোনকে বিয়ে করবেন। একদিন আগে বিয়েতে না করায় বোন গলায় ফাঁস দিয়েছেন।এ ঘটনায় সাকিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।