রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বৃহস্পতিবার (২ মে) নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর ৮০’ র দশক থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত। সাংবাদিকতার পাশাপাশি তিনি ১৯৯৩ সালে তিনি প্রভাষক পদে বালাগঞ্জ কলেজে যোগ দেন।  পরবর্তীতে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
লিয়াকত শাহ ফরিদীর সাংবাদিকতা জীবনে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন, সিলেটের স্থানীয় সাপ্তাহিক গ্রাম সুরমা, দৈনিক যুগভেরী, দৈনিক সবুজ  সিলেট, দৈনিক শুভ প্রতিদিন ছাড়াও বহুল প্রচারিত জাতীয়দৈনিক-দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস ও দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন। এ ছাড়া লোক সংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ একজন সাহিত্যকর্মী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।