রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (২ মে) নাগরপুর সদর তালতলা, কাঁচাবাজার, রিক্সা স্ট্যান্ড সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের আয়োজনে প্রায় ৫০০ বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এস এম আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু’র সঞ্চালনায় বিশেষ সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। এ সময় বক্তারা বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে পানি শূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। যার ফলে সাংবাদিকদের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সহ সভাপতি মো. কামরুল ইসলাম কোহিনূর, আল মামুন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন সাহা, সম্মানিত সদস্য ডা. মঞ্জুরুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।