রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজধানীতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০২৪
রাজধানীতে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাত্রাবাড়ী দক্ষিণ থানার যুব বিভাগ।
বুধবার(০১ মে) দুপুরে যুব বিভাগের আহবায়ক মু.আবুল হোসাইনের নেত্বত্বে একদল যুবকদের নিয়ে ঢাকা রাজধানীর জুড়াইন ও ধোলাইরপাড় এলাকায় আগত যাত্রী,পথচারী,শ্রমিক,ছাত্র ও ব্যবসায়ীদের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
যুবকদের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে এক পথচারী জানান, প্রচন্ড রোদে আমরা যারা বাজার করতে এসে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি,এসময় জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় ও মানবিক কাজ।
সুপেয় পানি ও স্যালাইন  বিতরণের বিষয়ে যুবনেতা আবুল হোসাইন জানান,তীব্র গরমে পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন।তিনি আরও বলেন, যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে,ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা আহমদ উল্লাহ,যুবনেতা মুহাম্মদ হুসাইনসহ যাত্রাবাড়ী দক্ষিণ থানার যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।