রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০২৪
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। শ্রমিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে উপজেলা সদরে র‌্যালী বের করে। সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের সভাপতি নাগরপুর যুব সমাজের আইকন শিল্পপতি. রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার উপদেষ্ঠা মো. মজিবুল ইসলাম পান্না, নেতৃত্বে সকল শ্রমিক সংগঠন নিয়ে বিশাল একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর বাজারে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে  নাগরপুর সরকারি কলেজ মাঠে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার আলোচনা সভায় মিলিত হন। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলার শাখার সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাসেল খানের পরিচালনায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও  সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান খান বিল্পব, যুবলীগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিটু, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান এমবি, যুবলীগ নেতা রাজু আহম্মেদ রাজীব, টাঙ্গাইল জেলা অটো রিক্সা অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক মো. ঠান্ডু মিয়া। এ সময় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিন ভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।