রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের নাগরপুরে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০২৪
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে একটি হল রুমে উপজেলা সভাপতি হারুন অর রশীদ হারুনের সভাপতিত্বে ও হাফেজ আজীম উদ্দিন এ-র পরিচালনায় প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপজেলা শাখা প্রধান উপদেষ্টা মাওলানা মো.রফিকুল ইসলাম।এসময় তিনি বলেন-পুঁজিবাদী অর্থনীতির মৌলিক ত্র“টির কারণে শ্রমিক-মালিক সম্পর্কের সন্তোষজনক সমাধান করা আজও সম্ভব হয়নি। তিনি আরও বলেন, মানব রচিত কোন মতবাদই মানব সমস্যার সমাধান দিতে পারেনা। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) জোর তাগিদ দিয়েছেন। বিশ্বনবীর তাগিদ বাস্তবায়নের মধ্যেই শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত। ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া আর কোন উপায়েই শ্রমিক সমাজের মুক্তি আসবে না।
বিশেষ অতিথি বক্তব্য অধ্যাপক মো.আব্দুস সালাম বলেন,ইসলামী শ্রমনীতি কায়েম না হলে শ্রমজীবী মানুষের অধিকার সম্ভব নয়। তিনি শ্রমজীবী খেটে খাওয়া নিঃস্ব দরিদ্র মানুষকে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান
পরিচালনার বক্তব্য হাফেজ আজিম উদ্দিন বলেন বলেন, একমাত্র ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা হলেই শ্রমিক সমাজ শোষণ জুলুম নির্যাতন থেকে রক্ষা পাবে।
সভাপতির বক্তব্য হারুন অর রশীদ হারুন বলেন-শ্রমিক সমাজে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্য দূর করতে হলে শ্রমনীতি বাস্তবায়ন প্রয়োজন। ইসলামী শ্রমনীতি চালু ছাড়া কখনোই শ্রমিক সমাজে বৈষম্য ও শান্তি আসবেনা। এজন্য ইসলামী শ্রমনীতি চালুর জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ইমরান হোসাইন,সাংবাদিক এম.এ.মান্নানসহ নাগরপুরের বিভিন্ন ট্রেডের শ্রমিকগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।