রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

মানব সেবার মহান ব্রত নিয়ে নিজেকে বিলিয়ে দিতে চাই – অধ্যক্ষ রফিক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
মানুষের কল্যানে কাজ করা আমার রাজনৈতিক জীবনের মুল লক্ষ্য, আমি বিগত দিনে সকল সময়ই মাঠে ময়দানে মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছি, মানব সেবার মহান ব্রত নিয়ে সারা জীবন নিজেকে বিলিয়ে দিতে চাই।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট সদর উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো: সুজাত আলী রফিক এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা আমাকে আগামী উপজেলা নির্বাচনে সিলেট সদরবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যানে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন৷ কারণ সিলেট সদরবাসীর উন্নয়ন ও সেবা করা আমার জীবনের লালিত স্বপ্ন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমি আপনাদের সেবা করার সুজোগ চাই।
এসময় পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহনুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সাধারন সম্পাদক ফারুক খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।