রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় সর্বজনীন পেনশন স্কীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সবজনীন” এ স্লোগানকে ধারণ করে লামা  উপজেলা পরিষদের নবনির্মিত সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে  ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক স্মার্ট বাংলাদেশ ও সর্বজনীন পেনশন স্কীম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এসময়
 সভায় সভাপতিত্ব করেন লামা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং, আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুই সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এখিন মার্মা, সহকারি তথ্য অফিসার রুকুনুজ্জামান,ইউপি চেয়ারম্যান যথাক্রমে ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ জসিম উদ্দিন, ওমর ফারুক, ইদ্রিস কোং,মোঃ নুরুল হোছাইন চৌধুরীসহ ইউপি সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি বিভাগীয় প্রধান, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য/সংরক্ষিত সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সরকারি কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রাপ্ত হতে আসা সেবাপ্রার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রশিক্ষণার্থীবৃন্দ।
সভায় চিত্রভিত্তিক পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন  সুব্রত দাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, লামা।কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজন সঞ্চয়। সুরক্ষিত সঞ্চয় পরিকল্পনার আরেক নাম সর্বজনীন পেনশন। দেশের সকল নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কীম করা খুবই প্রয়োজন। এ নিয়ে বক্তারা একটি নির্দিষ্ট টার্গেট পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের নিকট সর্বজনীন পেনশন স্কীম এর স্বচ্ছ ধারণা তুলে ধরেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।